Saturday, 13 June, 2026
13 June
HomeকলকাতাWB School: স্কুলের পঠনপাঠনে বড় বদল আনল পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর

WB School: স্কুলের পঠনপাঠনে বড় বদল আনল পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর

জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) বলা হয়েছে, তাঁদের অধীনস্থ স্কুলগুলিকে প্রয়োজন অনুযায়ী মর্নিং শিফটে ক্লাস নেওয়ার অনুমতি দিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের একাধিক জেলায় তীব্র গরমের পরিস্থিতি অব্যাহত থাকায় স্কুলগুলির পাঠদানের সময়সূচিতে নমনীয়তা আনল রাজ্য স্কুলশিক্ষা দফতর। শুক্রবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার স্কুল কর্তৃপক্ষ চাইলে আগামী ৩0 জুন পর্যন্ত সকালের শিফটে পাঠদান করতে পারবে। আগে রাজ্য় সরকার জানিয়েছিল ১৬ তারিখ পর্যন্ত এভাবে শুধু সকালে ক্লাস করানো যাবে ৷ এবার সেই সময়সীমা বাড়ল ৷

আরও পড়ুনঃ শনিবার সকাল থেকে সক্রিয় ইডি; মদনের বাড়িতে সকাল থেকে ভবানীপুর ও কামারহাটিতে তল্লাশি

স্কুলশিক্ষা দফতরের এই নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের ১ তারিখ জারি করা পূর্ববর্তী নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত আবহাওয়া সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) বলা হয়েছে, তাঁদের অধীনস্থ স্কুলগুলিকে প্রয়োজন অনুযায়ী মর্নিং শিফটে ক্লাস নেওয়ার অনুমতি দিতে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পাঠদানের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পড়ুয়াদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রেখে এমন ব্যবস্থা নিতে হবে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থ ক্ষুণ্ণ না হয়। স্কুলশিক্ষা দফতর সমস্ত স্কুলকে আগাম এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়ারা নিজেদের দৈনন্দিন সময়সূচি সেই অনুযায়ী ঠিক করতে পারেন।

আরও পড়ুনঃ ‘তল্লাশি কেন হয়েছে ওঁরা বলতে পারবেন’; মন্তব্য অভিষেকের

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সময়সূচি পরিবর্তনের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই দফতরের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে জুন মাসের 1 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল শিক্ষা দফতর ৷ সেখানে বলা হয়েছিল তীব্র গরমের জন্য আগামী দু’সপ্তাহ সকালে স্কুল করানো হবে। সেইমতো আগামী ১৬ জুন পর্যন্ত সকালেই স্কুল চলছে। তারই সঙ্গে সকালে স্কুলে পালন করা হচ্ছে যোগ দিবসের কর্মসূচি। তবে গরমে যাতে কোনও ছাত্রছাত্রী যাতে অসুস্থ না হয়ে যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে স্কুলগুলিতে। ঠান্ডা জলের মেশিন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই রয়েছে ৷ এবার সকালের ক্লাসের মেয়াদ আরও বাড়ানো হল ৷

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন