Saturday, 20 June, 2026
20 June
HomeকলকাতাAnanya Banerjee: ভোট-পরবর্তী হিংসার মামলায় আগাম জামিনের আবেদন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অনন্যার

Ananya Banerjee: ভোট-পরবর্তী হিংসার মামলায় আগাম জামিনের আবেদন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অনন্যার

বাড়ি ভাঙচুরের অভিযোগে নাম জড়ানোর পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পঞ্চসায়রে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে নাম জড়ানোর পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুনঃ সাতসকালে শহরজুড়ে ম্যারাথন দৌড়; যোগাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

​ঘটনার সূত্রপাত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে। পঞ্চসায়র থানায় দায়ের হওয়া একাধিক অভিযোগে দাবি করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে। অভিযোগের আঙুল ওঠে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের দিকেও।

আরও পড়ুনঃ জঙ্গি গোষ্ঠীর পছন্দের অ্যাপ! টেলিগ্রামই নতুন ‘ডার্ক ওয়েব’

​এদিকে, এই ঘটনার পাশাপাশি অনন্যার ১০৯ নম্বর ওয়ার্ড অফিস নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিস থেকে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা এবং সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অনন্যা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই অফিসটি কলকাতা পুরসভার, এবং ঘটনার সময় থেকে তিনি সেখানে যাননি। অফিসের চাবি তাঁর কাছে থাকে না বলেও পাল্টা দাবি করেছেন তিনি।

​রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, তবে কি কলকাতা পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ছায়া পড়েছে? বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।

এই মুহূর্তে

আরও পড়ুন