Wednesday, 29 July, 2026
29 July
Homeদক্ষিণবঙ্গHIV AIDS: 'ভয়াবহ' পর্যায়ে এইডসের সংক্রমণ! সতর্ক হোক আধুনিক জীবন, সতর্ক হোন...

HIV AIDS: ‘ভয়াবহ’ পর্যায়ে এইডসের সংক্রমণ! সতর্ক হোক আধুনিক জীবন, সতর্ক হোন আপনি

'সেক্সুয়াল ইন্টিমেশি',কে লজ্জার আধারে না রেখে তাকে সুরক্ষিত মেলামেশার মধ্যে আনুন!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অনিমেষ হাম্বির; TI-BP Project Counsellor; Maya Foundation:

বিষয়টা পাকিস্তান,বাংলাদেশ কিংবা ভারতের নয়! এই সংক্রমণজনিত সমস্যা সার্বিকভাবে বিশ্বের আপামর মানুষের! কেননা যত আমরা আধুনিক হচ্ছি আমাদের সেক্সুয়াল প্রেফারেন্স ভ্যারাইটিস হচ্ছে! ভারতে কি HIV আক্রান্তের সংখ্যা কম! তা কিন্তু না! তবে ২০২৬ সালে এসে দাঁড়িয়ে এটুকু অনুভব করি সমস্যার পাশাপাশি ভারতে সচেতনতার জন্য লাগাতার প্রচার চালাচ্ছে ন্যাশনাল এডইস কন্ট্রোল সোশ্যাইটি (NACO). পুরোপুরি এই প্রচেষ্টা সফল না হলেও তার সাফল্য খারাপ বলা চলে না!

আরও পড়ুনঃ কুনাল ঘোষের চেষ্টায় ফালাকাটার ছোট্ট পূজার চিকিৎসার সাফল্য; আট বছর পর স্মৃতিচারণ

আমি নিজে যেহেতু স্বাস্থ্যভবনের ‘এইচ আই ভি ও যৌন রোগ ‘ বিষয়ক প্রোজেক্টের একজন কাউন্সিলর সেক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি মুসলিম সমাজে ‘সেক্স এবং যৌন রোগ ‘ নিয়ে মারাত্মক ট্যাবু এখনো আছে! তাহলে কি হিন্দুদের মধ্যে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের মধ্যে নেই! অবশ্যই আছে! তবে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা দাঁড়িয়ে কিছুক্ষন হলেও কথা শোনে কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা কথা শোনা তো দূর রক্ত পরীক্ষার কথা বললেই তেড়ে আসে! আমি আট মাস বড়বাজার সংলগ্ন মেছুয়া ফল পট্টিতে তিনহাজার মুসলিম মাইগ্রেন লেবারদের নিয়ে কাজ করেছি! এখনো মানুষের মধ্যে এইসব সংক্রমণ বিষয়ে ধারণা অন্ধকারের মধ্যে! এখনো যৌনসম্পর্কে আলোচনা প্রকাশ্যে করা মানে মজার বিষয় হিসেবে ধরে নেওয়া হয় কন্ডোম ব্যবহার এখনো অপরাধের মধ্যে গন্য করা হয় সেক্সের পর লিঙ্গ ধুয়ে নিলে সব ঠিক হয়ে যায় এমন ধারণাই অধিকাংশ মানুষের মধ্যেই!

তবে হ্যাঁ! এই ধারণা যারা বহন করে তারা বেশিরভাগই পড়াশোনা না জানা লোকজন! যাদের মধ্যে সাধারণ শিক্ষাটুকুও নেই! সচেতনতা যে এদের মধ্যে হয়নি তা পুরোপুরি হয়তো ঠিক নয় তবে খুবই কম!

এ প্রসঙ্গে একটা ঘটনা বলি, পূর্ব মেদিনীপুরে একজন ছেলে এইচ আই ভি পজিটিভ হয়েছিলো তার বিষয়টা জানাজানি হতে তাকে একঘরে করে দেওয়া গ্রাম থেকে! সে হাঁটার জন্য যে রাস্তা ব্যবহার করত সেই রাস্তায় গোবর জল বা থু থু ফেলা হত! মন্দিরে উঠলে মন্দিরকে পূনরায় অভিষেক করা হত! এ ঘটনা ২০২৬ এর! তবে CMOH থেকে গিয়ে গ্রামে লাগাতার এইচ আই ভি নিয়ে প্রচার এবং মানুষকে বোঝানোর ফলে পরিস্থিতি অনুকূলে এসেছে কিছুটা!

আরও পড়ুনঃ ইংরেজদের অহংকারে এক বিশাল আঘাত; পরাধীন ভারতের বুকে খালি পায়ে ফুটবল বিপ্লবের অমর ইতিহাস

আবারও বলি, এইচ আই ভি বিষয়ক স্টিগমা জাতিধর্মবর্ণ বিচার করে হয় না! হয় মানুষকে কেন্দ্র করে সে যেই সম্প্রদায়ের হোক না কেন! তবে শিক্ষার আলো যার যা যাদের মধ্যে আছে তাদের বোঝাতে বা তাদের বুঝতে সময় লাগে না! আর যাদের মধ্যে শিক্ষার সাধারণ আলোটুকু নেই তাদের বুঝিয়ে যেতে হবে অবিরত!

পরিশেষে এটুকুই বলি ‘সেক্সুয়াল ইন্টিমেশি’,কে লজ্জার আধারে না রেখে তাকে সুরক্ষিত মেলামেশার মধ্যে আনুন! আপনি একাধিক সঙ্গীর সাথে মিলিত হতেই পারেন তবে কন্ডোম ব্যবহার করুন! কে কি ভাববে এতোসব না ভেবে এইচ আই ভি টেস্ট করুন!

এখন প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের এইচ আই ভি টেস্ট স্ট্যাটাস জানা বাধ্যতামূলক! এইচ আই ভি নিয়ে জানুন বন্ধুদের সাথে হাসি ঠাট্টার পর্যায়ে বিষয়টাকে না নিয়ে গিয়ে সুস্থ ভাবে আলোচনা করুন! নিজে এইচ আই ভি নিয়ে জানুন ও অন্যদের জানাতে সাহায্য করুন!

কন্ডোম ব্যবহার করুন আর যৌন রোগ সংক্রমণ থেকে দূরে থাকুন! ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন!

(কোন বিশেষ জাতিকে উদ্দেশ্য করে বলা আমার উদ্দেশ্য নয় আমি কেবল মাত্র আমার কাজের অভিজ্ঞতা শেয়ার করলাম)

এই মুহূর্তে

আরও পড়ুন