বিশেষ রাজনৈতিক প্রতিনিধি, কলকাতা:
আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনে কালীঘাটের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। হাই-প্রোফাইল নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়বেন সঞ্চিতা প্রধান (দে) এবং রেজিনগর কেন্দ্রে দলের বাজি রবিউল আলম চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় দুই প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেতৃত্ব আশা প্রকাশ করেছে, স্থানীয় মানুষের দাবি ও প্রত্যাশাকে সামনে রেখেই তাঁরা এই লড়াই পরিচালনা করবেন।
আরও পড়ুনঃ ভেঙ্গে চুরমার বামফ্রন্ট! সিপিএম-কে গোল দিল আরএসপি, রেজিনগরে সিপিএম-এর বিরুদ্ধে আরএসপি
উপনির্বাচনের প্রার্থী তালিকা ও রাজনৈতিক দলগুলির অবস্থান
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা নিচে তুলে ধরা হলো:
| বিধানসভা কেন্দ্র | তৃণমূল কংগ্রেস (TMC) | বামফ্রন্ট (Left Front) | কংগ্রেস (INC) |
| নন্দীগ্রাম | সঞ্চিতা প্রধান (দে) | শান্তি গোপাল গিরি (CPI) | মিলন প্রধান |
| রেজিনগর | রবিউল আলম চৌধুরী | অ্যাডভোকেট সৈয়দ (CPIM); বিকাশ চন্দ্র মিশ্র(RSP) | ঘোষণা বাকি |
আরও পড়ুনঃ জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহ; ওই ৪ ছাত্রের জামিনের জন্য আবেদন করেননি কেউ
ভোটের সময়সূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্র দুটিতে আসন শূন্য হওয়ার প্রেক্ষাপটে এবার চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। বামফ্রন্টের অন্দরে আসন সমঝোতা অনুযায়ী নন্দীগ্রাম কেন্দ্রটি শরিক দল সিপিআই (CPI)-কে ছেড়েছে সিপিআইএম। অন্যদিকে রেজিনগরে সিপিআইএম প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবিকে দাঁড় করানো হয়েছে।
প্রার্থী নাম ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনীতিতে এই দুই হাই-প্রোফাইল কেন্দ্রে জোর প্রচার ও রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।


