Wednesday, 10 June, 2026
10 June
HomeকলকাতাWB Cabinet: রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর

WB Cabinet: রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য বিজেপি সরকারের  নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গত ১ জুন রাজভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। এবার তাঁদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আরও পড়ুনঃ বিতর্কে পড়ল ইতি; আর ‘ধাম’ নয় দিঘার জগন্নাথ মন্দির

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শারদ্বত মুখোপাধ্যায়কে। অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়। স্কুলশিক্ষা দফতরের দায়িত্বে থাকছেন দীপক বর্মন, আর উচ্চশিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে।

পরিবেশ ও বন দফতরের দায়িত্বে থাকছেন মনোজ ওঁরাও। পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। এছাড়াও সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে শংকর ঘোষকে। কৃষি দফতরের দায়িত্ব পাচ্ছেন দুধকুমার মণ্ডল।

আরও পড়ুনঃ “গুপ্তচরদের ডিজনিল্যান্ড”! ভেতর থেকেই সাহায্য ‘পুস্পাকে’! সর্ষের মধ্যে এখনো অনেক অনেক ভূত

নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ দফতরগুলিতে কোন মন্ত্রী কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারেন, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নতুন সরকারের পরিকল্পনা কী হয়, তা নিয়েই বাড়ছে আগ্রহ।

উল্লেখ্য, গত ১ জুন রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেন। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এরপর থেকেই দফতর বণ্টন নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন