Monday, 14 September, 2026
14 September
Homeদক্ষিণবঙ্গED Raid: রেশন বণ্টন দুর্নীতি মামলার শিকড় খুঁজতে আজ সাতসকালে হাবড়ার একাধিক...

ED Raid: রেশন বণ্টন দুর্নীতি মামলার শিকড় খুঁজতে আজ সাতসকালে হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা

যখন আধিকারিকরা তাঁর দরজায় কড়া নাড়েন, তখন বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর তার ঠিক আগেই শনিবার সাতসকালে ফের একবার শোরগোল পড়ে গেল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। রেশন বণ্টন দুর্নীতি মামলার শিকড় খুঁজতে এবার এলাকার একাধিক প্রভাবশালী চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন ভোররাতেই অভিযানে নামেন গোয়েন্দারা, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ দিদি! জিতলে আমিষ পার্টি হবে, মাংস রাজারহাটের-মাছ অসমের: হিমন্ত

ইডি সূত্রে খবর, শনিবার সকালে গোয়েন্দাদের বিশেষ টিমটি প্রথম হানা দেয় হাবড়ার জয়গাছি নেতাজি রোডের বাসিন্দা সমীর চন্দের বাড়িতে। পেশায় চাল ব্যবসায়ী সমীরবাবু দীর্ঘদিন ধরেই হাবড়া চালপট্টি এলাকায় কারবার চালান। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে তাঁর নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার।

এদিন সকালে যখন আধিকারিকরা তাঁর দরজায় কড়া নাড়েন, তখন বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন। বারবার ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা খোলা হলে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। সমীর চন্দের পাশাপাশি সাগর সাহা নামে অপর এক চাল ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে এর আগেও রাজ্যজুড়ে তল্লাশি চালিয়েছে ইডি ও সিবিআই। মূলত রেশনের সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি করা, কালোবাজারি এবং বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে এই মামলায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এখন চালের উৎস এবং তার লেনদেনের গতিপ্রকৃতি। ব্যবসায়ীরা কোথা থেকে চাল কিনতেন, সরকারি মান্ডিতে কী দামে তা সরবরাহ করা হতো এবং এই পুরো প্রক্রিয়ায় প্রভাবশালী যোগসূত্র ঠিক কোথায় – তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ উঠেছে, এই চাল ব্যবসার আড়ালেই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।

আগামী ২৯ এপ্রিল রাজ্যের বেশ কয়েকটি আসনের সঙ্গে হাবড়া বিধানসভা কেন্দ্রেও দ্বিতীয় দফার ভোটগ্রহণ। উল্লেখযোগ্য বিষয় হল, এই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় নাম জড়ানোয় ইতিপূর্বেই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। নির্বাচনের ঠিক কয়েকদিন আগে তাঁরই কেন্দ্রে ব্যবসায়ীদের বাড়িতে এই হানা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ ‘ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান!’ ‘স্নেহের’ ববির প্রচারে মমতা

এদিন তল্লাশি চলাকালীন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবসায়ীদের বাড়ির গেট ও আশপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে। বাড়ির ভেতরে ব্যবসায়ীদের নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি বয়ান রেকর্ড করছেন ইডি আধিকারিকরা। এই অভিযানে নতুন কোনও তথ্য বা প্রভাবশালী যোগসূত্র বেরিয়ে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

সব মিলিয়ে ভোটের আগে হাবড়ায় ‘ইডি অ্যাকশন’ যে নির্বাচনী পারদ আরও চড়িয়ে দিল, তাতে সন্দেহ নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন