মাটি কামড়ে পড়েছিলেন, লড়েছিলেন দাঁতে দাঁত চেপে। তার পুরস্কারও পেলেন। রাজ্যের নতুন বিজেপি সরকারের (BJP Govt) একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেলেন উত্তরবঙ্গের নেত্রী তথা তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি। আজ মন্ত্রিত্ব বন্টনে তাঁকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী করা হয়েছে। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বও সামলাবেন তিনি।
আরও পড়ুনঃ বড় ইঙ্গিত! তৃণমূলের ভরাডুবি হতেই কোচবিহার পৌরসভায় রবীন্দ্রনাথ
উত্তরবঙ্গের আদিবাসী মুখ মালতী রাভা রায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আলিপুরদুয়ার কলেজ থেকে আর্টসে গ্রাজুয়েশন করেছেন তিনি। ৯০-র দশক থেকে বিজেপিতে রয়েছেন মালতী। তাঁর স্বামী ইন্দ্র মোহন রাভা বিজেপির জেলা সভাপতি ছিলেন। মালতী নিজেও জেলা সভাপতি ছিলেন। ২০২১ সালে প্রথমবার বিজেপির টিকিটেই তুফানগঞ্জ থেকে নির্বাচনে লড়েন এবং বিধায়ক হন। এবার ফের নির্বাচনে লড়লেন তুফানগঞ্জ থেকে এবং তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্করকে ৩১ হাজার ভোটে হারিয়ে জয়ী হলেন।
আরও পড়ুনঃ বিশাল লাভ শিলিগুড়ির! ৯১৬ কোটির কাজে অনুমোদন রেলের
সংঘ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত মালতী। উত্তরবঙ্গে বিজেপির লড়াইয়ে অন্যতম মুখ ছিলেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে বিজেপির রথযাত্রা করার কথা ছিল। সেই রথযাত্রা আয়োজনের দায়িত্বে ছিলেন মালতী। যদিও পরে হাইকোর্টের অনুমতি না মেলায়, সেই রথযাত্রা হয়নি। সেই সময়ও শিরোনামে উঠে এসেছিল মালতীর নাম।


