আবহাওয়া বিশ্লেষণে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে ২৮ জুন থেকে ১ জুলাই (বুধবার) পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই-ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে।
আজ ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকবে, দিনের বেশিরভাগ সময় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুর গড়ালেই দক্ষিনবঙ্গে ২৫-৫০ শতাংশ এলাকায় অর্থাৎ স্থানীয় ভাবে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হবে।