Tuesday, 28 July, 2026
28 July
Homeআবহাওয়াWeather: আজও দুর্যোগ পিছু ছাড়বে না; দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে সর্বোচ্চ সতর্কতা

Weather: আজও দুর্যোগ পিছু ছাড়বে না; দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে সর্বোচ্চ সতর্কতা

খবরটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সময়মতো সতর্ক হতে পারেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অতি গভীর নিম্নচাপটি পূর্ব মেদিনীপুরে প্রবেশ করলেও এর অগ্রগতির গতি অত্যন্ত ধীর। ফলে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন ওড়িশা অঞ্চলে প্রবেশ করতে পারে। এই ধীরগতির কারণেই আজও দক্ষিণ-পশ্চিম ও উপকূলবর্তী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (১০০%)

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

সারাদিন মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ সাতসকালে বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ

উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (৭৫%)

বাঁকুড়া

বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কয়েকটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকা (৫০%)

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা সংলগ্ন অঞ্চল

বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ দাঁড়াও…দাঁড়াও! কনভয় থামালেন মুখ্যমন্ত্রী; নিজের নম্বর দিয়ে আশ্বাসের হাত শুভেন্দুর

কম ঝুঁকিপূর্ণ এলাকা (২৫%)

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা

বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

বিশেষ সতর্কতা:

নিম্নচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন, জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন