Sunday, 30 August, 2026
30 August
HomeকলকাতাKolkata Messi Case: আপনি কি মেসির ইভেন্টে গিয়েছিলেন? টাকা ফেরাবে সরকার, ঘোষণা...

Kolkata Messi Case: আপনি কি মেসির ইভেন্টে গিয়েছিলেন? টাকা ফেরাবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে সমর্থকদের বিক্ষোভের স্মৃতি এখনও টাটকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর এবং তা কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তৈরি হওয়া চরম ক্ষোভের পর এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তীব্র সমালোচনা করে তিনি আশ্বাস দেন, প্রতারিত ৩৩ হাজার ফুটবলপ্রেমী ভক্তদের টিকিটের টাকা ফেরত দেওয়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে তাঁর সরকার।

আরও পড়ুনঃ ঘিয়ের ওপর ভাসছে মাছি, ড্রেনের ওপর মিষ্টি তৈরি; সেবক রোডের নামী মিষ্টির কারখানায় শিলিগুড়ি পুরনিগমের অভিযান

মেসি-কাণ্ড ও শুভেন্দুর তোপ

বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে সমর্থকদের বিক্ষোভের স্মৃতি এখনও টাটকা। টিকিটের মোটা অঙ্কের টাকা খরচ করেও হতাশ হতে হয়েছিল হাজার হাজার তরুণ সমর্থককে।

  • শুভেন্দুর বক্তব্য: জাতীয় ক্রীড়া দিবসের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের রাজ্যে মেসির মতো খেলোয়াড়কে কেন্দ্র করেও কেলেঙ্কারি হয়েছে। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা মেসির সমর্থক। তারা ৬ হাজার, ৪ হাজার বা ৮ হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতারিত হয়েছে। ডেলিভারি বয়ের মতো খেটে খাওয়া ছেলেরাও সারা বছরের জমানো টাকা খরচ করে মেসিকে দেখতে গিয়েছিল।”

  • টাকা ফেরানোর প্রতিশ্রুতি: মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান, “আমাদের ইচ্ছা আছে এই ৩৩ হাজার প্রতারিত সমর্থকদের টাকা যাতে ফেরত দিতে পারি বা ফেরত করাতে পারি। সেই আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া ভেতরে ভেতরে চালানো হচ্ছে, আশা করি আমরা তা করতে পারব।”

আরও পড়ুনঃ  ৯ নম্বর ক্যামাক স্ট্রিট, গায়ের জোরে অফিস দখল অভিষেকের? আইনি নোটিস মালিকপক্ষের; স্বস্তি নেই কালীঘাট তৃণমূলের

রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও প্রাক্তন সরকারের সমালোচনা

অনুষ্ঠানে উপস্থিত ১৪৭ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদানের পাশাপাশি প্রাক্তন সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রের অবনতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বিষয় মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ
জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব অলিম্পিক, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে বাংলার প্রতিনিধিত্ব কার্যত শূন্যে ঠেকেছে।
প্রতিবেশী রাজ্যের তুলনা ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্যগুলিও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করে প্রতিনিধি পাঠাচ্ছে।
পিছিয়ে পড়ার মূল কারণ যোগ্য অনুপ্রেরণা, সরকারি সহযোগিতা এবং আধুনিক পরিকাঠামোর অভাবেই বাংলা পিছিয়ে পড়েছে।

প্রাক্তন অরূপ বিশ্বাসের আমলকে দায়ী করার পাশাপাশি নতুন ক্রীড়ানীতি ও পরিকাঠামোর মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া ক্রীড়া গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই মুহূর্তে

আরও পড়ুন